'রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন, কর্মকর্তারা বাস্তবায়ন করবেন'

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪০ পিএম

সরকারি কর্মচারীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোয়াজ-তোষণের ফল ও পরিণতি ভালো নয়।

বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

কাদের বলেন, ‘সচিবালয়ে যারা কাজ করেন, শেখ হাসিনার সরকার আপনাদের কাছে সততা চায়, স্বচ্ছতা চায় নিরপেক্ষতা চায়। পক্ষ নিয়ে এখানে তোয়াজ-তোষণ করবেন, এটা আমরা চাই না। এই তোয়াজ-তোষণের ফল ভালো নয়। পরিণতি শুভ নয়’।

তিনি আরো বলেন, ‘আজ ভয় হয়, যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ, ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে অনেকে’।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিবিদদের সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন: আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার হেয় করছে: মির্জা ফখরুল

পরে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা বিএনপি। 

তিনি বলেন, ১৫ই আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এতো বড় দুঃসাহস কখনো হতো না। 

করোনা গোটা পৃথিবীকে বদলে দিলেও, বিএনপি নামক দলটির স্বভাবচরিত্র বদলায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলাতে পারেনি,তাদের ষড়যন্ত্রের রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতারও বদল হয়নি।


একাত্তর/আরএইচ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা।
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ মাহফিলে দলটির শীর্ষ নেতারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ...
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
নেপালের রসুয়া জেলার ভোটেকোশী নদীতে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা মূলত তিব্বত থেকে ধেয়ে আসা এক বিশাল পানির ঢলের ফলাফল ছিল। নেপালের হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস রিসার্চ সেন্টারের ‘ফ্লাড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর