সৌদিতে গাড়ি উল্টে নিহত বেড়ে আট, সবাই ‘রোহিঙ্গা বংশোদ্ভূত’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত।

টেকনাফের হ্নীলা এলাকার নিহতদের পরিচিতজনরা জানান, নিহত ব্যক্তিদের অনেকেরই জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তাদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্তান এবং সেখান থেকে সৌদি আরবে যান। দীর্ঘ সময় ধরে তিনি সপরিবারে সৌদিতে বসবাস করে আসছিলেন।

বাংলাদেশ সময় গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পরদিন শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের জানান।

সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের আল-হিমনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনটি পরিবারের ১৩ জন সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় সেটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

জেদ্দায় অবস্থিত ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গাড়িটিতে করে মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে প্রথমে সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন। পরবর্তীতে গত শনিবার রাতে মদিনা অঞ্চলের আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমানের মেয়ে ইশরাহ মারা যান। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নী। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন সানজিদা আক্তার ও তার দুই মাস বয়সী কন্যাসন্তান।

একাত্তর/এসি
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায়...
হামলার আশঙ্কা জানিয়ে আগে থেকেই পুলিশকে অবহিত করা হলেও শেষ রক্ষা হয়নি। পটুয়াখালী পৌর শহরের সামনে ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর