ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:১৪ এএম

কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়ই বলেছে যে, রোববার ভোরে বিবাদিত সীমান্ত এলাকায় একে অপরের বিরুদ্ধে আর্টিলারি হামলা চালিয়েছে। এই হামলার ঘটনা এমন সময়ে ঘটলো যখন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন উভয় দেশের নেতারা যুদ্ধবিরতির জন্য কাজ করতে সম্মত হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি অব্যাহত আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হওয়ার চার দিন পর মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।

এছাড়া উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড রোববার (২৭ জুলাই) সকালে ফনম কমোচসহ বিভিন্ন স্থানে গোলাবর্ষণ ও স্থল হামলা চালিয়েছে, যা থাইল্যান্ডের ত্রাত প্রদেশের উপকূলীয় সীমান্তের কাছে অবস্থিত।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মন্দির কমপ্লেক্সগুলোতে ভারী আর্টিলারি দিয়ে আঘাত হানা হয়েছে।

অন্যদিকে থাই সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কম্বোডিয়া রোববার ভোরে বেসামরিক বাসস্থানের কাছাকাছি এলাকাসহ বিভিন্নস্থানে গুলিবর্ষণ করেছে।

সুরিন প্রদেশের গভর্নর রয়টার্সকে জানিয়েছেন, এই প্রদেশে আর্টিলারি শেল নিক্ষেপের ফলে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু গবাদি পশু নিহত হয়েছে।

একাত্তর/আরএ
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর