রাত থেকে বন্ধ হচ্ছে পাবজি, ফ্রি-ফায়ার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৯ পিএম

হাইকোর্টের নির্দেশে আজ রাত থেকেই ক্ষতিকর অনলাইন গেম পাবজি ও ফ্রি-ফায়ার বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

এসব গেম বন্ধের কার্যক্রম শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি উল্লেখ করে মন্ত্রী জানান, আজ থেকেই তিনমাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা সম্ভব। 

বুধবার (২৫ আগস্ট) সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও  মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে, শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তবে আপাতত শুধু পাবজি ও ফ্রি-ফায়ার বন্ধ হচ্ছে। 

আরও পড়ুন: 'রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন, কর্মকর্তারা বাস্তবায়ন করবেন'

এর আগে গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।


একাত্তর/আরএইচ

বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় মানুষের ঘরবাড়ির হিটিং ও আলো। বৈদ্যুতিক পাম্প বন্ধ হয়ে যাওয়ায় পানির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। একে একে বন্ধ হয়ে যায় ট্রেন স্টেশন, পেট্রোল পাম্প, দোকানপাট এবং...
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা...
স্মার্টফোনপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় আবারও ঝড় তুলতে হাজির হলো গ্লোবাল টেক জায়ান্ট ও দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। ঝোড়ো গতি, রাজকীয় পারফরম্যান্স আর...
বিশ্বজুড়ে ইন্টারনেটের সিংহভাগ পরিচালনা করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ (PHP)-তে ভয়াবহ ও সংকটজনক নিরাপত্তা ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিতে বুধবার ও...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত।
নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর