ঐকমত্যের বিষয়গুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে: আলী রীয়াজ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম

আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে। সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। সময় একটু বেশি লাগলেও পরবর্তী আলোচনা অনেক সহজ হয়ে যাবে।

গতকাল (সোমবার) কমিশনের ২০তম বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জুলাই সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

খসড়াটি সম্পর্কে তিনি বলেন, আপনাদের কাছে যে প্রাথমিক খসড়া দেওয়া হয়েছে, তার ওপর আগামীকালের (বুধবার) মধ্যে যেকোন ধরনের মন্তব্য প্রত্যাশা করছি। সেইসঙ্গে আমরা চেষ্টা করছি, যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পৌঁছে দিতে।

প্রতিনিধিদের আন্তরিকতা ও সহনশীলতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।

আজকের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

আলোচনার সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন সূত্র জানায়, জুলাই সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ে ঐকমত্য গড়ার লক্ষ্যে আগামী কয়েকদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলবে।

আরবিএস
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর