বাংলা ভাষা রক্ষায় দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু মমতার  

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

বাংলার লড়াকু লালমাটি, রবিঠাকুরের মাটি। এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষায় দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

পূর্বঘোষণা মতো সোমবার (২৮ জুলাই) দুপুরে বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। হাতে রবিঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান 'আমি বাংলায় গান গাই।' 

মিছিলে মমতার সঙ্গী বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। দেখা গেল, দীর্ঘ চার কিলোমিটার পথের দু'পাশে ঘিরে থাকা জনতার উদ্দেশে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী।

ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে নাম না করে মোদিকে একহাত নিলেন মমতা। বললেন, 'নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন?' এরপরই ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দিলেন তিনি। বললেন, 'আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন। ফিরে আসুন, যারা ভালোবাসে না তাদের কাছে থাকবেন না।'

আপনারা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন, অযথা কাউকে হেনস্তা করবেন না...’, বিএলও-দের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর।

আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে । নির্বাচন কমিশনের তরফে গত সপ্তাহে একাধিক জেলা, কলকাতায় বিএলওদের নিয়ে প্রাথমিক প্রশিক্ষণ পর্বের আয়োজন হয়েছে। উত্তরবঙ্গেও এই প্রশিক্ষণ শিবির হতে চলেছে। তার আগে যদি রাজ্যের একাধিক কর্তাদের নিয়ে দিল্লিতে এক দফা ট্রেনিং হয়েছে। দিল্লিতে প্রশিক্ষণের এই প্রক্রিয়া তাকে না জানিয়ে হয়েছে বলে দাবি করে শুক্রবার বোলপুর থেকে মুখ্যমন্ত্রীর বিএলওদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ, ভোটার তালিকায় একজনও ভোটারের নাম যেন বাদ না পড়ে।

সোমবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই মমতা বলেন, ডিএমদের একটু চোখকান খোলা রাখতে হবে। অনেক সময়ে দেখেছি ডিএমরা নীচের কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। তারা খেয়ালও রাখছেন না। এই যে বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গিয়েছে, দিল্লিতে ট্রেনিং করানোর জন্য, আমরা জানতামই না। ডিএমদের আমাদের জানানো উচিত ছিলো। আমাকে না বলুক অন্তত মুখ্যসচিবকে জানানো উচিত ছিলো। 

এর পরেই তিনি বলেন, বিএলও যে তালিকা করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় তা দেখার। মনে রাখবেন, আপনারা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন, অযথা কাউকে হেনস্তা করবেন না। 

চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (সার) বা বিশেষ নিবিড় সংশোধন করেছে নির্বাচন কমিশন। সে কাজ প্রায় শেষের মুখে। তবে তৃণমূলের দাবি, ‘বিহার বস ঝাঁকি হ্যয়, বেঙ্গল অভি বাকি হ্যয়।’ অর্থাৎ বিহারকে ঢাল করে আসলে বাংলায় ভোটার তালিকায় হাত দিতে চাইছে নির্বাচন কমিশন। সার-এর মাধ্যমে বাংলার ভোটার তালিকা থেকে বহু নাম বাদ দিয়ে এনআরসির পথে হাঁটাও শুরু করতে চাইছে বলে দাবি এ রাজ্যের শাসকদলের। 

অনেকেই বলছেন, আগস্টের প্রথম সপ্তাহেই এ রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসও প্রস্তুত বলেই দাবি করেছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও আমলাদের একটা বড় অংশ বলছেন, যে হাজার জনের দিল্লি যাওয়ার কথা বলছেন, তা রাজ্য সরকার জানবে না তা কখনোই হতে পারে না। সব মিলিয়ে বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করেছে।

এদিন মুখ্যমন্ত্রী বোলপুরের বৈঠক থেকে বলেন, ইলেকশন কমিশন যখন ভোটের নির্ঘণ্টের নোটিফিকেশন জারি করে, তখন থেকে এটা (সরকারি আধিকারিকদের বিষয়) ইলেকশন কমিশনের আওতায় চলে যায়। তার আগে রাজ্য সরকার। আবার ভোটের পরেও রাজ্য সরকার।

প্রসঙ্গত, এই বিএলওরাই ভোটার তালিকার প্রাথমিক সার্ভে করেন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত সচিব, পোস্টম্যান, স্বাস্থ্যকর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, বিএলও তালিকায় পড়েন। এবার এসআইআর আবহে তাদের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। আর সেখানে তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। 

বিজেপি নেতা অমিত মালব্য মমতার এ দিনের বক্তব্য তুলে ধরে বলেন, মমতা এখন সরাসরি থ্রেট করা শুরু করেছেন। তিনি জানেন, ভুয়ো ভোট ছাড়া জেতা সম্ভব নয়।

এআরএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর