যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদা ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট’ এই পুরস্কার প্রদান করে। ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্কের’ বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা।

বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে— ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’।

আবিদা ইসলাম তার কূটনীতি ও কাজের মাধ্যমে নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তার কাজে সেটি প্রতিফলিত হওয়ায় এই সম্মাননা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকার সময় এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আবিদা ইসলাম বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটিতে জেন্ডার সমতার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় ৫০ জন নারী কূটনীতিক যোগ দেন। কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ‘উইমেন ইন ডিপলোমেসি নেটওয়ার্ক’ গঠন করা হয়।

আবিদা ইসলাম ১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচ থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগদান করেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।

একাত্তর/আরএ
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর