ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানিয়ে ১৫ দেশের যৌথ বিবৃতি

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

ফ্রান্সের নেতৃত্বে বিশ্বের ১৫টি দেশ, যার মধ্যে ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের নেতৃত্বে এই দেশগুলো একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যেখানে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে গত সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সদর দফতরে তিনদিনব্যাপী সম্মেলন শুরু হয়। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের নেতৃত্ব দেয়। তবে ইসরাইল ও তার প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র সম্মেলন বয়কট করে।

২৯ জুলাই রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি প্রকাশ করে। তাতে ফ্রান্সের পাশাপাশি আরও ১৪টি দেশ স্বাক্ষর করেছে। দেশগুলো হলো- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেন।

স্বাক্ষরকারী দেশগুলো জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে ইসরাইল ও ফিলিস্তিন নামে দুটি গণতান্ত্রিক রাষ্ট্রকে নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে একীভূত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিবৃতিতে গত ১০ জুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইসরাইল যুদ্ধবিরতি এবং অন্যান্য শর্তে সম্মত না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্যও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

একাত্তর/আরএ
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর