তেল আছে সংসদে, দেশে নেই: ডা. শফিকুর রহমান

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশেন আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের কোনো মিল নেই। বর্তমান সরকার আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না। তিনি অভিযোগ করেন, আগের কায়দায় দেশ চালানোর মতলবে গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

আমির বলেন, সমাজ চলছে গোঁজামিলের মধ্য দিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন, পাপ বাবকেও ছাড়ে না।

সেমিনারে কৃষিখাতের ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশি ঋণ কোনো দেশের কোমর সোজা করে দিতে পারে না। আমাদের প্রধান শক্তি হলো কৃষি। বর্তমান বৈশ্বিক জ্বালানি সঙ্কটের এই সময়ে কৃষিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

একাত্তর/এসি
সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগী বেশি এবং হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করার অভিযোগে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম জামিন পেয়েছেন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর