১২ দিন পর খুললো উত্তরার মাইলস্টোন স্কুল

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:২১ এএম

ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনার ১২ দিন পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম আজ হচ্ছে না। নিহতদের স্মরণে আয়োজন করা হয়েছে শোকসভা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, আহত ও নিহতদের পরিবার এবং প্রশাসনের প্রতিনিধিরা।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ছুটি বাড়ানো হয়। আজ শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠান দিয়ে শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে চালু করা হবে। প্রথম দিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিলো। এর মধ্যেই চালু ছিলো প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয়েছে একটি কন্ট্রোল রুম।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর