কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি লিচু বাগানে স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ ঘটনা ঘটে।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)।  

পুলিশ জানায়, শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল এলাকার একটি খাবার হোটেল থেকে কাজের পাওনা টাকা নিয়ে স্বামীর সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় মসলেমপুর এলাকার একটি লিচু বাগানের কাছে পৌঁছলে ভ্যানচালকের যোগসাজশে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল তাদের পথরোধ করে স্বামীকে মারধর এবং তাকে বেঁধে তার স্ত্রীকে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযুক্তদের গ্রেপ্তার করে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আর ভিকটিমের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবিএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর