তিন দিনের মধ্যে চূড়ান্ত হচ্ছে নির্বাচনী আচরণ বিধিমালা, যুক্ত হচ্ছে এআই

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম

বৃহস্পতিবার নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এই আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে। 

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় নতুন নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলের অগ্রগতি, প্রবাসী ভোট পদ্ধতিসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। 

ইসি সচিব আখতার হোসেন বলেন, এআই একটি মারাত্মক ইস্যু হতে পারে। তাই নির্বাচন কমিশন এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। উল্লেখ্য, সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিজেও শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি মনে করে, নির্বাচনী প্রচারে ভয়াবহ বিভ্রাট তৈরি করতে পারে এআই। 

আখতার আহমেদ আরও জানান, ১৪৫টি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। যেসব রাজনৈতিক দল তথ্য ঠিকমতো দেয়নি তাদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে নতুন আবেদন করা ৪৩টি রাজনৈতিক দল তাদের নথি জমা দিয়েছে। 

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এর মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৫টি দল এখনও রিপোর্ট জমা দেয়নি। একটি দল চলতি বছর নিবন্ধন পাওয়ায় সময় চেয়েছে। কমিশন এসব বিষয় নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

সচিব আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মোট ১৪৫টি আবেদন পেয়েছে ইসি। তথ্য ঘাটতি পূরণে এসব দলের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।

এখন পর্যন্ত ৮০টি দল তথ্য দিয়েছে, ৬টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, বাকিরা সাড়া দেয়নি। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে, মাঠ পর্যায়ে তদন্ত চালাবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের আচরণ বিধিমালা আগামী বৃহস্পতিবারের কমিশন বৈঠকে চূড়ান্ত হতে পারে। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। নির্বাচনের দ্রব্যাদি কেনাকাটার কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছে কমিশন।

আখতার আহমেদ আরও জানান, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে। এছাড়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।

ইসির প্রতি আস্থা ও অনাস্থা নিয়ে সচিব বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিশন তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য কমিশনের আওতাভুক্ত নয়, কমিশন নিজস্ব গতিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এআরএস
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর