যৌথভাবে আফগান ‘হুমকি’ মোকাবেলায় একমত রাশিয়া-চীন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৪:২৮ পিএম

আফগানিস্তান বিষয়ক যেকোনো ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে এক ফোনালাপে একমত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

বুধবার (২৫ আগস্ট) মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেওয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। 

ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় এ দুই নেতা সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা এবং আফগানিস্তান ভূখণ্ড থেকে আসা মাদক পাচার রোধে প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

এছাড়া আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্থিরতা মোকাবেলার বিষয়ে আলোচনা করেন তারা।

পুতিন ও শি দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার এবং সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) অধিক শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছেন। আগামী মাসে তাজিকিস্তানে এ সংস্থার সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এদিকে কাবুলে তালেবান নেতৃত্বের বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও আফগান জঙ্গিরা শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশগুলোতে ঢুকে পড়তে পারে বলে সতর্ক করেছেন পুতিন।

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, দেশটির ভেতরে সাবেক সোভিয়েত ইউনিয়নের চালানো আগ্রাসন থেকে শিক্ষা গ্রহণ করেছে মস্কো।

আরও পড়ুন: জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে নেই: প্রধানমন্ত্রী

এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী। রাশিয়া কিছুটা নিরব থাকলেও চীন দেশটির সাথে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ গড়তে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।


একাত্তর/আরবিএস 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর