আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম

সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা এ পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের কাছে ইতিমধ্যে লিখিতভাবে দাবিগুলো পেশ করা হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে দাবি না মানলে ১২ আগস্ট সকাল ছয়টা থেকে ১৫ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত সারাদেশে একযোগে বাস, ট্রাক, কাভারভ্যান, তেলবাহী ট্রাক, মাইক্রো, প্রাইভেটকারসহ হালকা যানবাহন বন্ধ থাকবে। 

এসময় তিনি সব পরিবহন মালিক ও শ্রমিকদের কঠোরভাবে ধর্মঘট পালনের নির্দেশ দেন। 

সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিএস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের ওপর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। 
জেলা প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙ্গামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারসহ চার দাবিতে চট্টগ্রামে গণপরিবহন মালিক-শ্রমিকদের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর