জামালপুরে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:২০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের ওপর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। 

মঙ্গলবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। 

পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। 

পরিবহন শ্রমিকদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধের সময় শ্রমিকদের ওপর হামলা হয়েছে।  

এর আগে সোমবার জামালপুরে রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় ছাত্র-জনতা। মানববন্ধন চলাকালে হঠাৎ ছাত্র এবং বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

অযথা সড়ক অবরোধ ও হামলার প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার থেকে জেলার সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে জানান তারা। 

এদিকে ধর্মঘটের জেরে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা, জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকা রোডের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলুক এবং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালকের সিটে বসবে না।

আরবিএস
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর