‘ষড়যন্ত্র করে জুলাই হত্যাযজ্ঞের বিচার বানচাল করা যাবে না’

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম

প্রতিবিপ্লবের কথা বলে বা ষড়যন্ত্র করে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার বানচাল করা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

সোমবার (১১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। শুনানীর শুরুতে সূচনা বক্তব্যে দেন চিফ প্রসিকিউটর। 

এদিন আদালত প্রাঙ্গণে মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবেই। 

প্রতিবিপ্লবের কথা বলে, ষড়যন্ত্র করে বিচার বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই বিচার কাজ শুরু হয়।

সূচনা বক্তব্যে এই মামলার তথ্য উপাত্ত, সাক্ষী, ঘটনাস্থলে আসামিদের সংশ্লিষ্টতা, আসামি ডিএমপি হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা, শেখ হাসিনা সঙ্গে সাবেক ভিসি মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের কথোপকথন এবং আন্দোলন দমনে কী নির্দেশনা দিয়েছিলেন এসব তুলে ধরেন তাজুল ইসলাম। 

প্রথম দিনের সাক্ষী হিসেবে শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা আদালতে সাক্ষী দিচ্ছেন।

শেখ হাসিনার মামলার পর, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্যগ্রহণ হচ্ছে। 

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর