ট্রাম্পের শুল্ক আগ্রাসন: ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। মার্কিন পণ্য বর্জনের ঢাক ক্রমেই শক্তিশালী হচ্ছে দেশটিতে। 

ভারতের ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিন বিরোধী এই মনোভাবে উসকানি দিচ্ছেন। এতে উদ্বেগে পড়েছেন রপ্তানিকারকরা। 

বার্তা সংস্থা র‌য়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে সামাজিক গমাধ্যম ও অফলাইনে দেশীয় পণ্য কেনা ও মার্কিন পণ্য বর্জনের ডাক জোরদার হচ্ছে। প্রতিদিনই এই ডাক দেশটির বিভিন্ প্রান্তে ছড়িয়ে পড়ছে। 
এরআগে, রোববার বেঙ্গালুরুতে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি করে। বর্তমানে ভারতের প্রয়োজনকে আরও অগ্রাধিকার দেয়ার সময় এসেছে।

দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে শীতলতা সৃষ্টি হওয়া ছাড়া এখন পর্যন্ত বিক্রিতে মারাত্মক ধসের আলামত দেখা না গেলেও, মার্কিন পণ্য বয়কট এবং দেশি পণ্যর পক্ষে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক প্রচারণা। স্থানীয় পণ্য কেনার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন প্লাটফর্মে আর এই আওয়াজ সময়ের সঙ্গে সঙ্গে জোরদার হচ্ছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ভোক্তা শ্রেণির একটি বড় অংশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে আগ্রহী, কেননা তারা এটিকে জীবনে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুযোগে সেখানে বাজার সম্প্রসারণে আটঘাট বেধেই মাঠে নেমেছিল মার্কিন ব্র্যান্ডগুলো।

যেমন, ভারতে রয়েছে হোয়াটস্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী। অন্য যে কোনও ব্র্যান্ডের চেয়ে সেখানে ডোমিনোসের সবচেয়ে বেশি শাখা চালু হয়েছে। বিভিন্ন দোকানে কোকাকোলা ও পেপসির মতো পানীয়ের চাহিদা সবচেয়ে বেশি। আর অ্যাপলের নতুন আউটলেট চালু হলে বা স্টারবাকস কোনও ডিসকাউন্ট দিলে মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে।

মোদীর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কিত স্বদেশি জাগরণ মঞ্চ মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রোববার ভারতজুড়ে ছোট ছোট জনসভা করেছে। গোষ্ঠীটির সহ-আহ্ববায়ক অশ্বনী মহাজন রয়টার্সকে বলেন, মানুষ এখন শতভাগ দেশীয় পণ্যের দিকে তাকাচ্ছে। এটি ফলপ্রসূ হতে কিছু সময় লাগবে। 

ভারতের ওয়াও স্কিন সায়েন্সের সহপ্রতিষ্ঠাতা মনিষ চৌধুরি লিঙ্কডইনে দেওয়া এক ভিডিও বার্তায় ‘মেইড ইন ইন্ডিয়া’কে একটি ‘বৈশ্বিক অবসেশনে’ পরিণত করার জন্য কৃষকদের ও স্টার্টআপগুলোর প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার থেকে শিক্ষা নিতে বলেছেন যাদের খাবার ও প্রসাধন পণ্যগুলো বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছে।

একাত্তর/এসি
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর