বিদেশি জাহাজকে তাড়া করতে গিয়ে সংঘর্ষে চীনের দুই যুদ্ধজাহাজ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

ফিলিপাইনের একটি নৌযানকে তাড়া করতে গিয়ে চীনের একটি যুদ্ধজাহাজে ধাক্কা দিয়েছে চীনেরই কোস্ট গার্ডের একটি জাহাজ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোল এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় যুদ্ধজাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের কমোডর জে তারিয়েলা জানান, বিতর্কিত স্কারবোরো শোলে যখন ফিলিপাইনের কোস্ট গার্ড কর্মকর্তারা জেলেদের কাছে ত্রাণ বিতরণ করছিলেন, তখন চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে, যার ফলে চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে উল্লেখযোগ্য ক্ষতি হয়।

বিতর্কিত স্কারবোরো শোলে যখন ফিলিপাইনের কোস্ট গার্ড কর্মকর্তারা জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ করছিলেন। তখন চীনা কোস্ট গার্ড তাদের ধাওয়া করে। চীন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে এবং ফিলিপাইনের বিরুদ্ধে চীনা জলসীমায় জোরপূর্বক অনুপ্রবেশের অভিযোগ এনেছে। 

ম্যানিলার তরফ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চীনা কোস্ট গার্ডের জাহাজ থেকে জল কামান ছোঁড়া হচ্ছে এবং ফিলিপিনো জাহাজটিকে ধাওয়া করছে। এরপর এটি অকস্মাৎ আরেকটি বড় আকারের চীনা যুদ্ধজাহাজের সঙ্গে জোরালো ধাক্কা খায়। সংঘর্ষে যুদ্ধজাহাজটি সমুদ্রে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন, ফিলিপিন্সসহ কয়েকটি দেশের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা বেড়েছে; এমনকি সমুদ্রে তলোয়ার, বর্শা, ছুরির মতো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ত্রিভুজাকার প্রবালপ্রাচীর ও পাথুরে গঠনের স্কারবরো শোল ২০১২ সালে চীন দখলে নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে তা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

দক্ষিণ চীন সাগরের জলসীমার অধিকার নিয়ে ফিলিপাইনসহ একাধিক উপকূলীয় দেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়ে রয়েছে চীন। সম্প্রতি বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা বেড়েছে। সমুদ্রে উসকানি ও সংঘর্ষের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে দুপক্ষ।

ফিলিপাইন কোস্ট গার্ড বলেছে, তারা চীনা কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার জন্য নিয়মিত আহ্বান জানিয়েছে। অবশ্য চীনের কোস্ট গার্ডের দাবি, তারা আইন অনুযায়ী কাজ করেছে এবং ফিলিপাইনের জাহাজগুলোকে তাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর