বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৩ আগস্ট) ভোররাতে বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। 

এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি থেকে তাদের আটক করে। 

আটকরা হলেন- মো. মোশারফ হোসেন (৫০), মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬), পারভিন বেগম (৪০), কোহিনুর নেছা (৭০),  মোছা. বর্ষা (২২) ও মোছা. জয়া (৩বছর)।

আটকরা সবাই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিলেন। 

আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকরা পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে। 

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর