দেশে সম্প্রীতির সুবাতাস বইছে: আখতার হোসেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম

বাংলাদেশে সম্প্রীতির সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পুরোনো ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের চেহলাম আয়োজনের আমন্ত্রণে এসে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন দখলে ছিলো হোসেনি দালানের একাংশ। ৫ আগস্টের পর যা দখলমুক্ত হয়েছে। 

তিনি আরও বলেন, শিয়া সম্প্রদায়ের উত্তরাধিকার ও আইনি অধিকার দেয়া হয়নি। অভ্যুত্থানের পর সম্প্রীতি ফিরেছে, নাগরিক অধিকারের ভিত্তিতে বিনির্মাণ করা হবে ভবিষ্যতের বাংলাদেশ। 

এর আগে পুরান ঢাকার হোসেনি দালান ও ইমামবাড়া পরিদর্শন করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা। 

কারবালার আশুরার চল্লিশতম দিন উপলক্ষ্যে চেহলাম আয়োজনে হোসেনি দালান থেকে শোক মিছিল ও মাতম করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ।  

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর