বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম

খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।

সোমবার (১৮ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সরকারি বার্তা সংস্থা বাসস। 

কর্মসূচিতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি।

এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ১৪ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি।

সরকার এবার আতপ চাল সংগ্রহ করেছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টনের তুলনায় বেশি। কর্মসূচিটি গত ১৫ আগস্ট শেষ হয়েছে।

মন্ত্রণালয় এবার ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ৪৯ টাকা কেজি দরে কিনেছে।

আরবিএস
দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। পয়লা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে...
খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে সোমবার (১ ডিসেম্বর) কাজে যোগদান করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
হাওর অঞ্চলের সাত জেলায় ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ধানের ৯৭ ভাগ ধান কাটা ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। রোববার কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর