স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে ঘণ্টা পর ঘণ্টা ব্যায়াম করান স্বামী!

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম

গঠন এবং রূপ নোরা ফাতেহির মতো করতে স্ত্রীকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা জোর করে ব্যায়াম করান স্বামী। বিশেষ কিছু খেতে দেন না! যৌতুকের জন্যও চলে দিনরাত নির্যাতন। এমনই অভিযোগ ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।

সম্প্রতি ভারতের একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল। তিনি গাজিয়াবাদের একটি সরকারি স্কুলের শারীর শিক্ষার শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয় তার।

অভিযোগ, স্ত্রীকে যাতে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে লাগে সেজন্য প্রতি দিন তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করেন শিবম। স্ত্রী রাজি না হলে তাকে অভুক্ত রাখতেন দিনের পর দিন। যৌতুক চাইতেন। কথায় কথায় কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে অভিনেত্রীর মতো সুন্দর।

অন্যদিকে শিবমের স্ত্রীর অভিযোগ, তার স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত। নিয়মিত পর্ন ছবি এবং ভিডিও দেখেন। তিনি আপত্তি করলেই নাকি নির্যাতন করেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ৬ মার্চ বিয়ে হয় শানু আর শিবমের। বিয়েতে শানুর পরিবারকে প্রায় ৭৬ লাখ রুপির যৌতুক দিতে হয়েছে। যার মধ্যে গয়নাই ছিল ১৬ লাখ রুপির। এ ছাড়া, শিবমকে ২৪ লাখ টাকার একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি উপহার দিয়েছে শানুর পরিবার। এ ছাড়া, নগদ আরও ১০ লাখ টাকা খরচ হয়েছে। শানু ভেবেছিল জীবনের নতুন অধ্যায় বেশ সুখেই কাটবে তার। কিন্তু বিয়ের পরপরই ভুল ভাঙে।

একাত্তর/আরএ
মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এক নীতিমালার মাধ্যমে এখন থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যারা নিজ...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সেনারা ইউক্রেনীয়দের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে বলে স্বীকার করেছেন সাবেক এক রুশ সেনা কর্মকর্তা। তিনি জানিয়েছেন, নৃশংস জিজ্ঞাসাবাদের সময় ইউক্রেনীয় পুরুষদের গুলি করা হয় এবং...
ধর্ষণ করলেও চার বছরের শিশুকে প্রাণে মারেননি ধর্ষক, এমন যুক্তি দিয়ে এক ধর্ষকের সাজা কমিয়ে দিলো ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে অভিযুক্তকে ২০ বছর কারাবাসের সাজা শোনাল উচ্চ...
বাংলাদেশি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অন্তত ৯ বাংলাদেশিকে পাঁচ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিশেষ একটি আদালত। গত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর