ধর্ষক ‘দয়ালু’ হওয়ায় শাস্তি কমালো মধ্যপ্রদেশ হাইকোর্ট

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৩১ পিএম

ধর্ষণ করলেও চার বছরের শিশুকে প্রাণে মারেননি ধর্ষক, এমন যুক্তি দিয়ে এক ধর্ষকের সাজা কমিয়ে দিলো ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে অভিযুক্তকে ২০ বছর কারাবাসের সাজা শোনাল উচ্চ আদালতের ইনদওর বেঞ্চ।

শনিবার (২২ অক্টোবর) ধর্ষণের ওই মামলায় বিচারপতি সুবোধ অভয়ঙ্কর এবং বিচারপতি এসকে সিংহের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, ধর্ষণের মতো অপরাধ ‘বীভৎস’ হলেও চার বছরের নাবালিকাকে প্রাণে মারেননি অপরাধী। ‘দয়া’ দেখিয়ে তাকে যেতে দিয়েছেন। এই বিষয়টি নজরে রেখে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে তাকে ২০ বছর সশ্রম কারাবাসের সাজা দেওয়ার পক্ষপাতী আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ -এর প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় একজন নাবালিকাকে ধর্ষণ করার জন্য আইপিএস ধারা ৩৭৬(২)(এফ) এর অধীনে দোষী সাব্যস্ত হওয়ার পরে আসামি আদালতে দাবি করেন যে, তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এদিকে নাবালিকার মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও আদালতে জমা করা হয়নি। অপরাধীর আরও যুক্তি, তিনি ইতিমধ্যেই বেশ কিছুটা সময় জেলে থেকেছেন। তাই, তার সাজা কমানোর আবেদন মঞ্জুর করা হোক।

তার প্রেক্ষিতে আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, নারীদের সম্মান করেন না অপরাধী। তার মধ্যে শিশুদের প্রতি যৌন অপরাধের প্রবণতাও রয়েছে। এসব যুক্তিতে এই মামলায় অপরাধীর সাজা কমানো যায় না। তবে, অপরাধী নাবালিকাকে প্রাণে মারেননি বলে তার সাজা কমিয়ে আনা যেতেই পারে। এমনটাই ছিল আদালতের যুক্তি।

এদিকে এ রয় ঘোষণার পর স্থানীয় মানবাধিকার সংগঠন ও মামলা সংশ্লিষ্টরা জানায়, অভিযুক্ত কোনো করুণার অধিকারী নয় এবং তার সাজা কমানোর আবেদন খারিজ করা উচিত। 

এর আগে বিলকিস বানু নামের আরেক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেয় ভারতের আদালত। এর পরপরই ক্ষোভে ফেটে পড়ে মানবাধিকার সংগঠনগুলো। আদালতের রায় পরিবর্তনে নতুন করে আবেদন করেছে একাধিক মানবাধিকার সংস্থা। 


একাত্তর/আরবিএস   

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর