ডাকসু নির্বাচন: সাত বিষয়ে গুরুত্ব দিয়ে চলছে মনোনয়ন বাছাই

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল, সাক্ষরসহ কমিশনের সাতটি বিষয় ঠিক থাকা সাপেক্ষে বাছাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন। জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার মধ্যে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। এদিকে ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষে আজ চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এ পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছে ৫০৯ জন ও হল সংসদে ১৩টি পদের বিপরীতে এক হাজার ১০৯ জন প্রার্থী। 

বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। 

ফর চেইঞ্জ প্যানেলের ভিপি পদ প্রার্থী বিন ইয়ামীন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া শুধু ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। 

এদিকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, শেষ মুহূর্তে ব্যালট পেপারে প্রার্থীর ছবি যুক্ত করা সম্ভব নয়।

তিনি আরও জানান, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল, সাক্ষরসহ কমিশনের সাতটি বিষয় ঠিক থাকা সাপেক্ষে মনোনয়ন বাছাই প্রক্রিয়া চলছে।

আজ বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি।

আরবিএস
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান জানিয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর