নীলক্ষেতে ডাকসুর ৮৮ হাজার ব্যালট ছাপা, জানতোনা ঢাবি!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি জানান, কিন্তু সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপানোর ব বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। তার দাবি, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের অভিযোগের একটি ব্যাখ্যায় বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাপে কার্টিং করে তা ওএমআর মেশিনে প্রি-স্ক্যানিংপূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করে। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা ‘নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়।’

ঢাবি উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহবানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ৮৮ হাজার ব্যালট ছাপে। কিন্তু তারা এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। 

উপাচার্য জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডর লিখিতভাবে ভুল স্বীকার করে। তবে ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের সুষ্ঠুতা কোনোভাবে প্রভাবিত করেনি। কারণ কাটিং, প্রি-স্ক্যান, সুরক্ষা কোড আরোপ ও রিটার্নিং কর্মকর্তাদের সই-সিল ছাড়া কোনো ব্যালট ব্যবহারযোগ্য নয়। 

ডাকসু নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করে উপাচার্য বলেন, এছাড়া সিসিটিভি ফুটেজ ও ভোটারদের সইয়ের তালিকা দেখতে চাইলে প্রার্থীদের যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। 

একাত্তর/এসি
টাইমলাইন: ডাকসু নির্বাচন-২০২৫
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯
নীলক্ষেতে ডাকসুর ৮৮ হাজার ব্যালট ছাপা, জানতোনা ঢাবি!
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর