জাপানে এক বছরে চালের দাম বেড়েছে ৯১ শতাংশ

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

জাপানে জুলাই মাসে চালের দাম বছরে ৯০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত সরকারি তথ্য এ কথা জানানো হয়েছে।

তবে গত কয়েক মাসের তুলনায় দাম বৃদ্ধির হার কিছুটা কমায় প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জন্য সামান্য স্বস্তি এসেছে। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বছরের নির্বাচনে উভয় কক্ষে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রমবর্ধমান দামের কারণে ভোটাররা দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে শুরু করেছে।

২০২৩ সালে তীব্র গরম ও এক ‘মেগা ভূমিকম্প’ সতর্কতার পর আতঙ্কিত সাধারণ মানুষ আসন্ন সংকটের আশঙ্কায় আগে থেকেই চাল ক্রয় করে করতে শুরু করে। এভাবে ব্যাপক হারে চাল ক্রয় ছাড়াও অন্যান্য কারণে সাম্প্রতিক মাসগুলোতে চালের দাম বেড়েই চলছিলো।

সামগ্রিকভাবে জুলাই মাসে জাপানের মূল মুদ্রাস্ফীতি জুনের ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৩ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। তবে এটি এখনো জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) দুই শতাংশ লক্ষ্যসীমার ওপরে রয়েছে, যার ফলে চলতি বছর সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে।

শুক্রবার ক্যাপিটাল ইকোনমিক্সের অভিজিৎ সূর্য বলেন, আগামী মাসগুলোতে মুদ্রাস্ফীতি কিছুটা ঠান্ডা হলেও, তা অক্টোবর থেকে ব্যাংক অব জাপানের কঠোর নীতি পুনরায় শুরুতে বাধা দেবে না।

খাদ্যের দাম বাদ দিলেও, এই পঠন বাজারের প্রত্যাশা ৩ দশমিক ০ শতাংশের চেয়ে কিছুটা বেশি ছিলো।

জ্বালানিও বাদ দিয়ে, ভোক্তা মূল্য ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে , জুন মাসেও একই রকম।  ব্যাংক অব জাপান (বিওজে) সর্বশেষ জানুয়ারিতে সুদের হার বাড়িয়েছিল কিন্তু মুদ্রানীতি আরও কঠোর করতে অনিচ্ছুক।

লক্ষ্যমাত্রার ওপর মুদ্রাস্ফীতি অস্থায়ী কারণগুলোর মধ্যে চালের দামও রয়েছে। 

একাত্তর/আরএ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর