‘বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে সহায়তা কার্ড দিবে’

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পিএম

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরে মায়ের হাতে একটি করে ‘সহায়তা কার্ড’ তুলে দেয়া হবে। যাতে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় খোকন তালুকদার বলেন, সহায়তা কার্ড দেয়ার অন্যতম উদ্দেশ্য হলো মাকে যেনো সমাজে অসহায় হতে না হয়। তারা যেনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পুরুষদের পাশে সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখতে পারে। এই সহায়তা কার্ডই হবে নারীর পথ চলার শক্তি।

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, আমরা যেনো ভুলে না যাই জুলাই ছাত্রজনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, কিংবা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতারা যারা দীর্ঘ ১৭ বছর ধরে গুম রয়েছেন, তাদের পরিবারগুলো কীভাবে দিন পার করছে। আমরা যদি কোনো অনিয়মের সঙ্গে জড়াই, তবে মনে রাখতে হবে এটা শহিদের রক্তের সঙ্গে বেইমানি। আমরা যেন শহিদের রক্ত কিংবা গুম পরিবারের সঙ্গে বেইমানি না করি, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

কালকিনি পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদল নেতা মোশরক হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ অনেকেই।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর