রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিন আজ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ চলছে। আজ সংলাপের দ্বিতীয় দিন।

রোববার (২৪ আগস্ট) সংলাপের প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টার-অ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ সেশনে অংশ নেন। অংশ নেন কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আগত রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রবাসীরাও।

সেশনটি পরিচালনা করেন রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ লাকি করিম, মোহাম্মদ রফিক (খিন মৌং) ও ওমর সালমা। এতে বক্তব্য রাখেন সয়েদুল্লাহ, ফুরকান মির্জা, আবদুল্লাহ, হুজ্জাউত উল্লাহ, সহাত জিয়া হিরো, আবদুল আমিন, জাইতুন নারা, জিহিন নূর, আবদুল্লাহ এবং রো মুজিফ খান। রোহিঙ্গা প্রবাসীর সদস্যরাও অভিমত ব্যক্ত করেন। এই সেশনটি রোহিঙ্গা প্রতিনিধিদের জন্য নির্ধারিত থাকায় অন্য অংশগ্রহণকারীরা কেবল পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত থমাস এইচ. অ্যান্ড্রুজ সেশনে যোগ দেন। এছাড়াও ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, সংবাদমাধ্যম, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথমদিন সেশনে অংশ নেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) রানা ফ্লাওয়ারস, মিয়ানমারের জন্য স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমজিয়ান এবং ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজুও।

আজ দ্বিতীয় দিনের সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্যরা।

একাত্তর/আরএ
মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রায় ৯ বছর পার হতে চললেও রোহিঙ্গা সংকটের কোনো স্থায়ী সমাধান তো মেলেইনি, উল্টো দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে একাধিক নতুন...
ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে শিশুদের কল্যাণ ও আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে এক জোরালো আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া...
রোহিঙ্গা সংকটের সমাধান কেবল মিয়ানমারের ভেতরেই সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে ১১টি দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন। কক্সবাজারে যখন রোহিঙ্গাদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে, তখনই এমন বিবৃতি এলো মিশনগুলোর...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর