চীনের ওপর এবার ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:২০ এএম

চীনের ওপর এবার  ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরা খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে বলা হয়,  চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।

ওই খবরে বলা হয়েছে, বেইজিং দুর্লভ খনিজ উপাদান নিয়ে অত্যন্ত সংবেদনশীল অবস্থান গ্রহণ করেছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ এবং ম্যাগনেট রপ্তানির উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। বর্তমানে বিশ্বের ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এই উপাদানগুলো সেমিকন্ডাক্টর চিপসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য অপরিহার্য, যা স্মার্টফোনের মতো উন্নত প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়।

ট্রাম্পের মন্তব্যটি এমন এক সময় প্রকাশ্যে এলো যখন যুক্তরাষ্ট্র ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনকারী এই কোম্পানি তার উৎপাদন প্রক্রিয়ায় দুর্লভ খনিজ উপাদানের উপর ব্যাপকভাবে নির্ভর করে।

অন্যদিকে চীনের রপ্তানি প্রবণতা বিপরীত চিত্র প্রদর্শন করেছে। গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাই মাসে বিরল খনিজ আকরিক আমদানি ৪,৭০০ টনেরও বেশি বেড়েছে।

চলতি মাসের শুরুতে এই বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও, নতুন হুমকি পরিস্থিতিকে পুনরায় জটিল করে তুলছে বলে মনে হচ্ছে।

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর