খুললো চিড়িয়াখানা, প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশের সুবিধা

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:২৩ পিএম

দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। 

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় চিড়িয়াখানা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ জানান, শুক্রবার থেকে মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে এবছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। 

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার 'নেটওয়ার্কের বাইরে'র তুষি-রাজ জুটি

চিড়িয়াখানা খুলে দেওয়া হলেও দর্শনার্থীদের মানতে হবে বেশ কিছু নির্দেশনা। এগুলো হল-

    * বাধ্যতামূলক মাস্ক পরিধান করে চিড়িয়াখানায় ঢুকতে হবে

    * দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না

    * চিড়িয়াখানার ভেতরে চলাচলে একমুখী পথ ব্যবহার করতে হবে 

    * সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে

    * স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা রয়েছে। এছাড়া মাস্ক ছাড়া কাউকে চিড়িয়াখানায় টিকিট দেওয়া হবে না। 

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবছরের ২ এপ্রিল থেকে বন্ধ ঘোষণা করা হয় চিড়িয়াখানা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে মিরপুর ও রংপুর চিড়িয়াখানা খুলে দেওয়ার কথা জানানো হয়। 


একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর