গাজার জেইতুনে আর কোনো ভবন দাঁড়িয়ে নেই!

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

গাজা সিটির জেইতুন এলাকার সব বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলে অভিযান শুরুর পর থেকে এলাকাটির দেড় হাজার বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। ফলে এখানকার বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। 

গাজা সিভিল ডিফেন্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, এরই মধ্যে, ওই এলাকায় নির্মাণ যন্ত্র ও সে কাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে রোবট। জানা যায়, ড্রোন হামলা করে ধ্বংস করা হয় প্রতিটি বাড়ি। 

গাজা সিটি দখলের লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে জেইতুন এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। অভিযানের অংশ হিসেবে এই এলাকার সব ভবন গুড়িয়ে দিয়ে বাসিন্দাদের তাড়িয়ে দেয়া হয়েছে। 

গাজা সিভিল ডিফেন্স-এর মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, জেইতুন এলাকার দক্ষিণ অংশে কোনো ভবন এখন আর দাঁড়িয়ে নেই।

মাহমুদ বাসাল আরও জানান, ইসরাইলি বাহিনী রোবটের পাশাপাশি অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিদিন সাতটি ভবনে বিস্ফোরণ ঘটাচ্ছে এবং কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে বাড়ির ছাদে বিস্ফোরক ফেলছে। 

এভাবে ভবন ধ্বংসের ফলে জেইতুনের ৮০ শতাংশ বাসিন্দা গাজা শহরের পশ্চিম বা উত্তরাঞ্চলের দিকে চলে যেতে বাধ্য হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিগবিদিক পালাচ্ছেন বাসিন্দারা।

৬০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা সাদ আবেদ বলেন, হঠাৎ খবর এলো ট্যাংক ঢুকেছে। বিস্ফোরণের শব্দ বাড়তে থাকে, মানুষ পালিয়ে আমাদের এলাকায় চলে আসে।

বুধবার ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রেয়ি এক বিবৃতিতে বলেন, গাজা সিটি খালি করা অনিবার্য। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে।

ইসরায়েলের দাবি, গাজা সিটিই হলো ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ ঘাঁটি। তাই নতুন অভিযান শুরু হচ্ছে। অন্যদিকে, প্রায় ২২ লাখ মানুষের অর্ধেক এখন এই শহরে বসবাস করছে। 

এদিকে, গাজায় চলমান দুর্ভিক্ষের মধ্যে, অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো হামলায় সাতজন নিহত হয়েছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। 

এরই মধ্যে, গাজার পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে করেছেন জ্যারেড কুশনার এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

হোয়াইট হাউসে বুধবার গাজা পরিস্থিতি নিয়ে বৈঠক আহ্বান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এ বছরের মধ্যেই যুদ্ধের অবসান ঘটবে। আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর