আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরলো ২৫ প্রাণ, আহত ২৭

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সাম্প্রতিক সময়ে দেশটিকে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়। এর আগে গত সপ্তাহের মঙ্গলবার হেরাত প্রদেশে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন। 

অবশ্য আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে দীর্ঘ সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই এর জন্য দায়ী করা হয়। আধুনিক পরিবহনেরও অভাব রয়েছে তালেবান শাসিত দেশটিতে। 

ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দহারের পথে চলাচলকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি বলেন, ঘটনাস্থলেই ২৫ জন নিহত হয়েছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।

এআরএস
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর