স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০২ পিএম

৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবে বন্যায় মারা গেছে ১৩ জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লাখ লাখ বাসিন্দাকে। বন্যায় আজাদ কাশ্মীরে এদিন প্রাণ হারিয়েছে কমপক্ষে একজন। 

এদিকে, ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে এক পরিবারের সাতজনসহ মারা গেছে ১১ জন। আর বন্যায় পাঞ্জাব প্রদেশের এক হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে । মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। 

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব। ভারী বৃষ্টিপাতের কারণে ফুলে উঠেছে- রাভি, শতদ্রু ও চেনাব নদীর পানি। ভারত বাঁধ খুলে দেয়ার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরইমধ্যে তলিয়ে গেছে দেড় হাজারের বেশি গ্রাম ও শত হেক্টর ফসলি জমি।

বন্যার কারণে পাঞ্জাব প্রদেশের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক রাতের ব্যবধানে এসব নদীতে পানি বেড়েছে প্রায় ৩ লাখ কিউসেক। এতে তলিয়ে গেছে আশেপাশের গোটা অঞ্চল। কোমর সমান পানিতে আশ্রয় শিবিরে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। 

এছাড়া বন্যার কারণে প্লাবিত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশিরভাগ অংশ। বন্যার কবলে পড়েছে ১০ লাখের বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে প্রায় আড়াই লাখ বাসিন্দাকে।

এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বন্যাকবলিত বাসিন্দাদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

এছাড়া, বন্যায় নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। বন্যাদুর্গত এলাকায় স্থাপন করা হয়েছে ৭ শতাধিক ত্রাণকেন্দ্র। অস্থায়ী আশ্রয়ের জন্য স্থাপন করা হয়েছে প্রায় ৩ হাজার তাঁবু।

টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের শেয়ালকোট শহর। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক। পরিস্থিতি মোকাবেলায় শুক্র ও শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ভারতের ছত্তিশগড়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় শতাধিক গবাদি পশুসহ মারা গেছে বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫শ’টি বাড়ি এবং ১৬টি কালভার্ট ও সেতু। টানা তিনদিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের পাঞ্জাব অংশে প্লাবিত হয়েছে ৮ শতাধিক গ্রাম।

ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিসহ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। জম্মু-কাশ্মীরে শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। উত্তরপ্রদেশে গঙ্গা ও যমুনা নদীর পানিও বেড়েছে। এছাড়া, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সঙ্গে আকস্মিক বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এআরএস
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর