দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। 

এরমধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩০ জন।

তিনি আরও বলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এতে নতুন করে যুক্ত হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৪২ জন; বাদ পড়েছেন এক হাজারের বেশি।

এর আগে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি, যেখানে মোট ভোটার ছিলো ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। 

নির্বাচনের আগে আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। যা চূড়ান্ত হবে আগামী ৩০ নভেম্বর। 

আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরইধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সরকারি সংস্থাটি।

আরবিএস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর