অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান, নির্বাচনই সমাধান: তারেক রহমান

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

নির্বাচনের মাধ্যমে জবাবদিহি সরকার গঠন না হলে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, অশুভ শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কিছু দল তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে পরিকল্পিত উপায়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা শর্ত দিচ্ছে। তবে পতিত স্বৈরাচার সুযোগের অপেক্ষায়। তাই সময় থাকতে সতর্ক হওয়ারও তাগিদ দেন তিনি।

রোববার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নানা উত্থান-পতনের মধ্য দিয়েই ৪৭ বছরের পথচলা বিএনপির। রাজনৈতিক দ্বন্দ্ব আর সংঘাতে দলটির পথচলা সহজ হয়নি।

ক্ষমতায় থেকে বিরোধী দলে দুই ভূমিকাতেই দলটিকে মোকাবিলা করতে হয়েছে গুম-খুন, মামলা-হামলার চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতাদের বক্তব্যে এলো সেই প্রসঙ্গই।

তারেক রহমান বলেন, যতোবারই দেশের সার্বভৌমত্ব হুমকিতে পরেছে, বিএনপির নেতৃত্বেই তা আবার ঘুরে দাঁড়িয়েছে।

জনগণই বিএনপির ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, যার প্রধান উপায় নির্বাচন। যতোক্ষণ জবাবদিহি সরকার প্রতিষ্ঠা না হবে, ততোক্ষণ গণতন্ত্র মুক্ত নয়।

তিনি বলেন, অদৃশ্য শক্তির কাজ সম্প্রতি দৃশ্যমান হচ্ছে। পতিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যখন নির্বাচনের পথে হাঁটছে, তখন কিছু দল নানা শর্ত দিয়ে পরিকল্পিত উপায়ে নির্বাচনে বাধা সৃষ্টি করছে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের গুরুত্ব আছে বলেই ৩১ দফা ঘোষণার পরও সরকারকে সহযোগিতা করে আসছে বিএনপি। সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে জনগণের অধিকারে বাধা সৃষ্টি করে সংস্কার টেকশই হবে না।

অন্তর্বর্তী সরকার যতোদিন ক্ষমতায থাকবে, তাদের দুর্বলতা ততো সামনে আসবে বলেও মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, নূরের ওপর হামলার ঘটনায় স্পষ্ট, দেশের স্থিতিশীলতা জটিল করে তোলা হচ্ছে। এখনও সময় আছে, সতর্ক হওয়া দরকার। পরাজিত শক্তি সুযোগের অপেক্ষায়।

তারেক রহমান বলেন, বিএনপি মনে করে রাজনীতি মানের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নিরাপদ দেশ নির্মাণ। নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ সরকার গঠন করার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক সঙ্কট সমাধান খোঁজা উচিত। 

অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিই একমাত্র দল যা দেশকে রক্ষা করতে পারে। 

পিআর না হলে নির্বাচন হবে না, এমন হুমকির প্রসঙ্গে তিনি বলেন, কারো হুমকিতে দেশের মানুষ মাথানতো করতে রাজি নয়। মানুষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপিকে ক্ষমতায় নেওয়া আহবান জানান তিনি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর