ভোটের বিকল্প ভাবনা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং নির্বাচনের বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রোববার (৩১ আগস্ট) রাতে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সব রাজনৈতিক দলের প্রতি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবেন, তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।

বৈঠকের মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। ড. আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্তকরণের অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা করেন।

দুর্গাপূজার বিষয়ে আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এ সময় যেন কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সজাগ থাকতে এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

জাতীয় পার্টির বিষয়ে আলোচনা উল্লেখ করে শফিকুল আলম বলেন, বিভিন্ন দল বিভিন্ন মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেগুলো বিস্তারিত শুনেছেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মাসে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি দলের সঙ্গে সুসম্পর্ক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের তিনটি দলের সঙ্গে আলোচনাও দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে।

বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর