স্বর্ণের দামে নতুন রেকর্ড, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধান করায় মঙ্গলবার স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। অন্যদিকে জাপানের নিক্কেই এবং হ্যাং সেং শ্রমিক দিবসের ছুটির পরে ওয়াল স্ট্রিটের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে।

এএফপির খবরে বলা হয়েছে, এশিয়ার বাজারের প্রাথমিক লেনদেনে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৩,৫০১.৫৯ ডলার, যা চলতি বছরের এপ্রিলের আগের রেকর্ড ৩,৫০০.১০ ডলারকে ছাড়িয়ে গেছে।

মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর পদক্ষেপ নিয়ে আশাবাদই সোনার ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা চমকপ্রদ আয়  এবং এআই রাজস্ব বৃদ্ধির ফলে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মঙ্গলবার এর শেয়ারের দাম আরো ০.৫ শতাংশ  শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর ফলে গতকাল হ্যাং সেং ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মঙ্গলবার সূচক ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সাংহাইও উচ্চতর অবস্থানে রয়েছে।

চীনের শিল্প উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ সূচক পারচেইসিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)  সোমবার ইতিবাচক অবস্থান ছিল, যা শেয়ারবাজারকে বাড়তি সমর্থন দেয়।

স্যাক্সো মার্কেটসের চারু চানানা বলেন, যেখানে মার্কিন প্রযুক্তি জায়ান্টরা এআই থেকে আয় বাড়ানো এবং শেয়ারমূল্যের টেকসইতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেখানে চীনা প্রতিষ্ঠানগুলো এআই ও ক্লাউড থেকে বাস্তব আয়ের প্রবৃদ্ধি দেখাচ্ছে।

সোমবার নিক্কেই সূচক ১.২ শতাংশ পড়ে গেলেও মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সিউল বাজারও উত্থান দেখায়, বিশেষ করে এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিক্স তাদের চীনা কারখানা নিয়ে শঙ্কা কাটিয়ে উন্নতি করেছে।

সোমবার শ্রমিক দিবসের জন্য ওয়াল স্ট্রিট বন্ধ ছিল, যখন ডলার প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় মিশ্র লেনদেন করেছে।

শুক্রবার মার্কিন অর্থনীতির ওয়াল স্ট্রিট শেয়ারবাজার রেকর্ড উচ্চতা থেকে পিছিয়ে যায়, কারণ মুদ্রাস্ফীতির মূল তথ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ফেডারেল রিজার্ভকে (ফেড) কৌশলগত ব্যবস্থা নিতে কম সুযোগ দিয়েছে, যার ফলে তাদের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 
ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানিগুলো শেয়ারবাজারে এ পর্যন্ত ৮৬ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত শেয়ারবাজারে এই ক্ষতির পর এশিয়ার শীর্ষ ধনীরও মুকুটও হারান আদানি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর