দিল্লির প্ররোচনায় নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: ফারুক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

আবারও দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। 

জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআরসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল। 

যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান তিনি। 

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোনো বিভেদ সৃষ্টি করে দলকে ছোট না করে। 

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেও প্রত্যাশা করেন দলের চেয়ারপার্সনের এই উপদেষ্টা। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর