ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। 

মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। 

তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। 

পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা সবসময় আলোচনা, সংলাপে আগ্রহী।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।  

জবাবে ভেনেজুয়েলাও তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো নিজেই কোকেন পাচার চক্র 'কার্টেল দে লস সোলেস' এর নেতৃত্ব দেন। ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ওই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে।

এর আগে মাদক পাচারের জন্য বিচার আওতায় আনতে মাদুরোকে ধরিয়ে দেওয়া বা এ সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরষ্কার ঘোষণা করে ওয়াশিংটন। সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। 

পাল্টা অভিযোগ তুলে মাদুরো প্রশাসন বলছে, ট্রাম্প ভেনিজুয়েলায় সরকারের পতন ঘটাতে চায়।  

২০১৩ সালে সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাদুরো।

আরবিএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর