রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরেই ঢাবির সর্বত্র চলছে আলোচনা। শিক্ষার্থীদের চাওয়া, এই নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবেন। আর প্রার্থীরা বলছেন, নির্বাচনের আগের দিন তারা আচরণবিধি মেনে সকল ধরনের প্রচারণা থেকে নিজেদের বিরত রেখেছেন।

ডাকসু নির্বাচন ঘিরে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের দেয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে প্রার্থীরা কোনো ফোন বা পানীয় নিয়ে ঢুকতে পারবেন না। সেইসাথে অন্য আচরণবিধি মানার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

এদিকে নির্দেশনা মেনে প্রার্থীরা আজ শেষদিন নিজেদের প্রচারণা থেকে বিরত রেখেছেন, ক্যাম্পাসে তাদের আনাগোনাও তেমন একটা নেই। 

শিক্ষার্থীদের চাওয়া, যারা ক্যাম্পাস নিয়ে আগে থেকেই কাজ করে আসছে তারাই জিতুক ডাকসু নির্বাচন। 

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচনের দিন সকালে সাংবাদিকদের ব্যালট বক্স দেখিয়ে তা সিলগালা করে দেয়ার নির্দেশনা এসেছে। সেইসাথে ভোট গণনা শিক্ষার্থীদের সরাসরি দেখানোরও ব্যবস্থা করা হবে।

আগামীকাল নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিসিদ্ধ করা হয়েছে।

আরবিএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর