ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো রকম শঙ্কা নেই বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
চিফ রিটার্নিং অফিসার বলেন, যে সব শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টকে সরিয়ে ফেলছে তাদের নিরাপত্তা তারা নিজেরাই দিতে পারবে, সাথে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে।
তিনি আরও বলেন, কেন্দ্রগুলোতে রাতেই ব্যালট বাক্স পৌঁছে দেয়া হবে, পোলিং অফিসাররা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে যাবেন আগামীকাল সকালে, সকাল সাড়ে ৭টায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করা হবে সিল গালা।
ডাকসু নির্বাচনের জন্য সব কেন্দ্র প্রস্তুত জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সার্বিক নিরাপত্তায় স্কাউট, বিএনসিসি ছাড়াও সার্বক্ষণিক কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১৯টি টিম।
তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন
শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা