শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ।

প্রথিতযশা লেখক, শিক্ষক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধিজীবী ও চিন্তক ফরহাদ মজহার।

পরে তিনি বলেন, বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার রেখে যাওয়া পদচিহ্ন থেকে অনেক কিছু শেখা যাবে। অনেকের ধারণা ছিলো, মার্কসবাদী ও বিপ্লবী ধারা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্য নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে, বিশেষ করে গত ৫ আগস্ট, এ ধারার পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে।

ফরহাদ মজহার আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক শক্তির ভেতরেই সেই ধারা এখনও জীবিত এবং কার্যকর আছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বদরুদ্দীন উমরের বিদায়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হল। তিনি যে আদর্শ ও দর্শনের ধারক ছিলেন, সেই দর্শনের আলোকে তার বিশ্লেষণ ইতিহাসে অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি ছিলেন দৃঢ়চেতা, আদর্শবাদী ও আপসহীন ব্যক্তিত্ব। তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে। তবে তার রচিত গ্রন্থসমূহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরবিএস
প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ।
চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ভাষা আন্দোলন নিয়ে প্রথম রচিত কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর স্ত্রী লেখক জওশন আরা রহমান মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর