জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটানিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত রয়েছেন। 

নির্বাচন কমিশন জানায়, ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট।

এছাড়া এজিএস (পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।

শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ঝুলিতে গেছে আরও কিছু সম্পাদকীয় পদ। এর মধ্যে রয়েছে— শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবাইদা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম বাপ্পি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন, সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আরিফুল ইসলাম, সহকারী সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান, সহকারী সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী): নিগার সুলতানা, সহকারী ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদি হাসান, সহকারী ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা, পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মুবারক, কার্যনির্বাহী সদস্য (নারী): নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, কার্যনির্বাহী সদস্য (পুরুষ): আবু তালহা, মো. তারিকুল ইসলাম।

তবে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্যের মাঝেও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে সাংস্কৃতিক সম্পাদক পদে মোহিবুল্লাহ শেখ জিসান এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্টস কাউন্সিলের (বিডিএসসি) আহসাব লাবিব সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং একই সংগঠনের মোহাম্মদ আলী চিশতি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের ভোট গণনা শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের পর রাতেই ভোট গণনা শুরু হলেও ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এতো সময় নিলো নির্বাচন কমিশন।

তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে এক নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষকও পদত্যাগ করেছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

আরবিএস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর