নেপালে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানালো আট দল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

দুর্নীতিবিরোধী জেন জি বিক্ষোভের পর শুক্রবার ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালে নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের কাছে দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। বিলুপ্ত পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্বকারী আটটি রাজনৈতিক দল বলেছে, এই বিলুপ্তি অসাংবিধানিক এবং সংসদীয় ঐতিহ্যের লঙ্ঘন। শনিবার এ নিয়ে যৌথ বিবৃতিতে এসব কথা জানিয়েছে দলগুলো। 

শুক্রবার নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন। এটি জেন জি’র প্রতিবাদ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবিও ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞার ফলে এই সপ্তাহে ব্যাপক বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। বিক্ষোভ নেতাদের সাথে একটি চুক্তি হওয়ার পর কার্কিকে নিয়োগ দেয়া হয়।

আটটি দলের বিবৃতিতে সংবিধানের ৭৬(৭) অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের অতীতের রায়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের পদক্ষেপ প্রতিষ্ঠিত সাংবিধানিক অনুশীলন লঙ্ঘন করেছে। এই পদক্ষেপ কেবল জনগণের ম্যান্ডেটকেই ক্ষুণ্ন করে না বরং সংবিধানের শ্রেষ্ঠত্বকেও আঘাত করে। 

দলগুলো সতর্ক করে দিয়েছে, নেপালের কষ্টার্জিত গণতন্ত্র, যা বছরের পর বছর সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং ২০১৫ সালের গণপরিষদ দ্বারা প্রণীত প্রজাতন্ত্রের সংবিধানের মাধ্যমে সংশোধিতঅ তাই প্রেসিডেন্টের এই ধরনের পদক্ষেপকে সহ্য করা হবে না, জনগণ ক্ষমা করবে না। সংসদ পুনর্বহালের দাবিতে যৌথ বিবৃতিতে সই করেছেন নেপালের আটটি রাজনৈতিক দলের প্রধান হুইপরা।

বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী সেন্ট্রিস্টসহ আট দল বলেছে, প্রেসিডেন্ট অসাংবিধানিক কাজ করেছেন। দলগুলোর মত, তরুণদের বিক্ষোভের পর আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের যে সময় দেয়া হয়েছে, সেটি গণভোটের মাধ্যমে দেয়া উচিত ছিলো।  

আটটি দল বলছে,  জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত। এই যৌথ বিবৃতির বিষয়ে প্রেসিডেন্ট পৌডেল এখন পর্যন্ত প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া জানাননি। 

এআরএস
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর