রুশ তেল না কিনতে ন্যাটো দেশগুলোর প্রতি ট্রাম্পের আহবান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুমকি। এবার তার নিশানায় স্বয়ং ন্যাটোর দেশগুলো। তিনি জানিয়েছেন, ন্যাটো দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ দিলে তিনি মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে তিনি এসব কথা জানান। 

পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো সদস্যদের রুশ তেল কেনার বিষয়টি 'অবিশ্বাস্য' এবং এতে তাদের রাশিয়ার সঙ্গে দরকষাকষির ক্ষমতা কমে যায়। তিনি আরও অভিযোগও করেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য ন্যাটোর প্রচেষ্টা এখনও সম্পূর্ণ নয়।

ট্রাম্প লিখেছেন, ন্যাটো দেশগুলো সম্মত হলে এবং পদক্ষেপ নিলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেবেন। এর আগে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিলেও মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করার পরও ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি। 

তিনি রাশিয়ার তেল কেনাকে ‘চমকপ্রদ’ বলে আখ্যা দেন এবং প্রস্তাব করেন ন্যাটো যেন চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। ট্রাম্পের দাবি, এতে চীনের রাশিয়ার ওপর শক্ত নিয়ন্ত্রণ দুর্বল হবে। ট্রাম্প দাবি করেন, রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের ওপর ভারী শুল্ক আরোপ করার বিষয়গুলো ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে বড় সহায়তা দেবে।

রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। এরপরই রয়েছে ভারত । তৃতীয় স্থানে তুরস্ক, যারা ন্যাটোর সদস্য। হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ আরও কিছু ন্যাটো দেশও রাশিয়া থেকে তেল কিনছে। 

ট্রাম্প আবারও দাবি করেছেন, আমি থাকলে যুদ্ধ শুরুই হতো না। এটি বাইডেন ও জেলেনেস্কির যুদ্ধ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম বলেননি। ট্রাম্প ন্যাটোকে সতর্ক করে বলেছেন, আমার কথা মতো কাজ করুন, যুদ্ধ দ্রুত শেষ হবে এবং অনেক প্রাণ বাঁচবে। না হলে শুধু সময়, শক্তি আর টাকা নষ্ট হচ্ছে।

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর