মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

কাতারে ইসরাইলি হামলার উত্তেজনার মধ্যেই জেরুজালেম পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজার জিম্মিদের পুনরুদ্ধার এবং যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের সাথে আলোচনা করতেই রুবিওর এই সফর। তিনি এমন এ সময়ে সফর করছেন যখন কাতারের সমর্থনে জরুরি বৈঠকে বসেছে আরবরা।

সফরের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলের সাম্প্রতিক হামলা ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের কোনো পরিবর্তন আনবে না। তবে তিনি স্বীকার করেছেন, এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। 

এর আগে গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরাইল। সেখানে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

রুবিও বলেন, যা হওয়ার হয়েছে। আমরা তাদের সঙ্গে দেখা করব। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলব। এখনো ৪৮ জন জিম্মি আছেন। অবিলম্বে তাদের সবাইকে একসঙ্গে মুক্ত করা দরকার। আর এটি শেষ হলেও সামনে অনেক কঠিন কাজ বাকি। গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে, যাতে নিজেদের প্রত্যাশামাফিক মানসম্মত জীবনযাপন করতে পারেন সেখানকার বাসিন্দারা।

ইসরাইল থেকে ফিরে আগামী সপ্তাহে ট্রাম্পের পরিকল্পিত ব্রিটেন সফরে যোগ দেবেন রুবিও। ইসরাইল প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর