যুক্তরাষ্ট্রের মন নরম করতে তুলা আমদানির চিন্তায় সরকার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরও কমাতে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলকে আহবান জানানো হয়েছে। তিনি বলেন, প্রতিনিধি দল তাদের আশ্বস্ত করেছেন। এ মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির সময় জানা যাবে।

বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করার ফলে আরও কিছু সুবিধা পাওয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আলোচনা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় দেশটির বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আজকের আলোচনা, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে নয়। বাণিজ্য ঘাটতি কিছুটা কমিয়ে নিয়ে আসার কারণে শুল্ক আরও কমানোর আহবান জানিয়েছি। তারাও আশ্বাস দিয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি, তা করার লক্ষেই আজকের আলোচনা। এখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক কমার আরও সম্ভাবনা আছে। এ মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির সময় জানা যাবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরে হয়তো সময় জানাবে। 

শেখ বশিরউদ্দীন বলেন, ২০৩৪ সালের আগে বোয়িং কোনো উড়োজাহাজ দিতে পারবেনা। ফলে বোয়িং কিনে তাৎক্ষনিক নয়, দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি কমবে। সরকার আরও বেশি বাণিজ্য ঘাটতি কমাতে চায়। 

একাত্তর/এসি
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ডিউটি ও কোটা ফি’র সুবিধা গার্মেন্টসশিল্প ছাড়া কোনো শিল্পে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর