শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের সাক্ষ্য আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক। 

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে তারা সাক্ষ্য দিতে না পারায় ট্রাইব্যুনাল নতুন করে এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর মামলাটির ১৪তম দিনের শুনানিতে ছয়জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে। গত ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।

গত ২ সেপ্টেম্বর এই মামলার আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর।

তিনি দাবি করেন যে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি ট্রাইব্যুনালের সামনে নতুন কিছু তথ্যও উপস্থাপন করেন।

এই মামলায় গত ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং এখনও পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা অব্যাহত রয়েছে।

আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছ চৌধুরী মামুনকে। এছাড়া আশুলিয়ায় ছয় শহীদকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল ২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গতকাল এই মামলায় চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেন। 

আরবিএস
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর