শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

একইসঙ্গে এনসিপিকে তালিকা থেকে অন্য প্রতীক প্রস্তাবের কথাও জানান তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি।

রাজনৈতিক দলের নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে শাপলা প্রতীকের দাবি জানিয়েছে। সবশেষ সোমবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক না পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এর একদিন পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এই প্রতীক পাচ্ছে না এনসিপি।

এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুতই চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর