সংবিধান পরিবর্তন ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: সিইসি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বর্তমান নির্বাচনী আইনে (আরপিও) নেই উল্লেখ করে তিনি বলেন, আইনি সংশোধন ছাড়া এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি নির্বাচনের প্রস্তুতি, সিভিল সোসাইটির সংলাপ, সেনা মোতায়েন ও বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

সিইসি বলেন, রাজনীতিবিদরা চাইছেন নির্বাচন মাঠে একটি লেভেল প্লেয়িং ফিল্ড হোক যাতে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করবে এবং এ জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে। 

আইনশৃঙ্খলা নিশ্চিত করার প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে এবং ইতোমধ্যে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সেনারা অন ডিউটিতে থাকবেন। এটি নির্বাচনকে নিরাপদ ও শান্তিপূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, এখন পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে নির্বাচনে ফাউল খেলার ইঙ্গিত পাওয়া যায়নি এবং দলের কর্মকাণ্ড থেকেই বোঝা যায় যে, তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে চান। 

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনের শুরুতে নানা গোলমাল হলেও শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে সব শান্তিপূর্ণ হয়েছে।

সংলাপ প্রসঙ্গে তিনি জানান, প্রথম পর্যায়ে সিভিল সোসাইটি, নারী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে এবং শেষের দিকে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে। 

জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় পার্টি বললে আমি কিছুটা কনফিউজড হই। সেখানে অন্তত অর্ধ ডজন অংশগ্রহণকারী রয়েছেন এবং লাঙ্গল প্রতীকের দাবিদারও একাধিক। সময় এলে বিষয়টি পরিষ্কার হবে।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিইসি জানান, এটি বর্তমান নির্বাচনী আইনে (আরপিও) নেই। তাই আইনি সংশোধন ছাড়া এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। 

তিনি বলেন, আমরা আগে আইনি ফয়সালা চাই, তারপর পিআর নিয়ে সিদ্ধান্ত নেব।

নির্বাচনের সময়সূচি সম্পর্কে সিইসি জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ বিষয়ে সিইসি বলেন, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে। 
তিনি আরও বলেন, আমাদের কাছে লুকানোর কিছু নেই। আমরা চাই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ হোক। বিদেশিরা এখানে এলে নিজেদের চোখে দেখতে পারবেন।

নাসির উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য সকল রাজনৈতিক দল ও জনগণের বিশ্বাস অর্জন করা।

আরবিএস
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাস্তবায়নে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাতটি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর